ধন‌্য জীবন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা

আমার মনের শান্তি সে যে
দিনে রাতে সকাল সাঁঝে
মুহাম্মদ(সাঃ) নামের ঐ আলো তে
রওশন আমার জীবনটা যে।


এই জীবনের দুঃখ তাপে
সান্ত্বনা মোর মুহাম্মদ(সাঃ) যে
ইসলামের এই শান্তি ছায়ায়
নিয়ে এলেন মোর নবী যে।


হায়! ব্যথিত ছিলাম আমি
কান্না ছিল বুকে তে আমার
কুরআন হাদিস চোখ খুলিল
দূর হলো সব হতাশা আমার।


মোর নবীজীর ধ্যানেতে জীবন
রঙিন হলো আঁধার ভুবন
দ্বীনের শিক্ষায় পথের দিশায়
তৃপ্ত হলো পাপীর এই মন।


ইসলামের এই পথ চিনিয়ে
ধন্য জীবন করলো যে রে
মোর ভালোবাসা তারই তরে
মুহাম্মদ(সাঃ) নাম রাখি মাথায় করে।


শুকুর হাজার বার যেন
দরবারে তে আল্লাহ্ তোমার
শ্রেষ্ঠ নবীর করেছ উম্মত
ধন্য হলো জীবন আমার।
০৫.০৫.২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026